Trusted by 1M+ creators
ভিডিও ম্যাক এ সাবটাইটেল যুক্ত করুন
ম্যাক এ আপনার ভিডিওগুলো আপলোড করে সাবটাইটেল অটো-জেনারেট করুন।
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















ম্যাক এ আপনার ভিডিওতে সাবটাইটেল (ক্যাপশন) যুক্ত করুন
আপনি আপনার SRT ফাইল (VTT, TXT ও অন্যান্য সাবটাইটেল ফাইল) আপলোড করুন এবং কয়েকটি ধাপেই এটিকে আপনার MOV ফাইল বা কুইকটাইম ভিডিওর সাথে মার্জ করুন। অথবা, আমাদের একটি যাদুকরী বাটন আছে - অটো ট্রান্সক্রাইব করুন! এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওর আসল অডিও বা আপলোড করা অডিওর একটি ট্রান্সক্রিপ্ট তৈরি করে দিবে এবং টাইমড সাবটাইটেল ট্র্যাক তৈরি করবে। আপনি আপনার নিজস্ব সাবটাইটেল ম্যানুয়ালি টাইপ করতে পারেন, আপনার আপলোড করা সাব এর টেক্সট বা অটো-জেনারেট হওয়া টেক্সট এডিট করতে পারেন।
কিভাবে ম্যাক এর ভিডিওতে সাবটাইটেল যুক্ত করবেন
ধাপ 01
একটি ভিডিও ফাইল সিলেক্ট করুন
উপরে থাকা নীল বাটনটি ক্লিক করে আপনার ভিডিও ফাইল সিলেক্ট করুন। এটি আপনি আপনার ম্যাক এর ফোল্ডার, ড্রপবক্স ও একটি URL থেকে যুক্ত করতে পারেন বা শুধু টেনে এনে ছেড়ে দিতে পারেন। এটি এতটাই সহজ।
ধাপ 02
সাবটাইটেল ফাইল আপলোড করুন (ঐচ্ছিক)
আপনার যদি আপলোড করার জন্য একটি সাবটাইটেল ফাইল থাকে (SRT ফাইল এর মত), তাহলে 'সাবটাইটেল' এ ক্লিক করুন > 'সাবটাইটেল আপলোড করুন'।
ধাপ 03
অটো ট্রান্সক্রাইব করুন (ঐচ্ছিক)
আপনি যাদুকরী 'অটো ট্রান্সক্রাইব' বাটনে ক্লিক করে আপনার ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি টেক্সট ট্রান্সক্রিপ্ট তৈরি করতে পারেন।
ধাপ 04
এডিট ও ডাউনলোড করুন
সাবটাইটেল এডিট করতে বা নিজে থেকে টাইপ করতে শুধু টেক্সট বক্সে ক্লিক করে টাইপ করা শুরু করুন। কাজ শেষ হয়ে গেলে, 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার নতুন সাবটাইটেল সহ ভিডিও কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে।
আরও জানুন
‘ম্যাক এ ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা'র টিউটোরিয়াল
হার্ডকোড সাবটাইটেল
আপনি আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে পারেন এবং তা আপনার নতুন ভিডিও ফাইলে 'হার্ডকোড' করতে পারেন; এর অর্থ এগুলো সবসময় দৃশ্যমান থাকবে। ওপেন ক্যাপশন এর মতোই (ক্লোজড ক্যাপশন হচ্ছে এমন সাবটাইটেল যা আপনি অন বা অফ করতে পারেন)।
স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করুন
আপনি স্পিচ রিকগনিশন ব্যবহার করে ম্যাক এ স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করতে পারেন। VEED এর যাদুকরী সফটওয়্যার ব্যবহার করে একটি মাত্র ক্লিকেই সাবটাইটেল যুক্ত করুন।
ম্যানুয়ালি সাবটাইটেল যুক্ত ও এডিট করুন
আপনি নিজে থেকে সাবটাইটেল টাইপ করতে পারেন এবং সহজেই SRT ফাইলগুলো এডিট করতে পারেন। ক্লিক করুন, টাইপ করুন, এডিট করুন। এতি এতটাই সহজ।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আপনি আপনার কাছে থাকা একটি সাবটাইটেল ফাইল আপলোড করতে পারেন বা ভিডিওর আসল অডিও থেকে সাবটাইটেল অটো ট্রান্সক্রাইব করতে পারেন (আমাদের স্পিচ রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে)।
সহজ! আপনার SRT ফাইল আপলোড হলে বা আপনার সাবটাইটেল অটো-জেনারেট হওয়ার পর, আপনি শুধু টেক্সট বক্সে (সাবটাইটেল এর প্রত্যেকটি লাইনের জন্য একটি করে টেক্সট বক্স থাকে) ক্লিক করেই টাইপ করা শুরু করতে পারেন। পরিবর্তনগুলো রিয়েল-টাইমে দেখতে পাবেন এবং আপনি প্রত্যেকটি সাবটাইটেল ও টেক্সট এর টাইমিং সেট করতে পারবেন।
আপনি টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট, সাইজ ও আরও অনেক কিছু পরিবর্তন করতে পারেন - শুধু 'সাবটাইটেল' এ ক্লিক করুন > 'স্টাইল' এবং তাহলেই সবগুলো অপশন পেয়ে যাবেন। এমনকি আমরা আপনার জন্য কিছু টেমপ্লেট স্টাইলও তৈরি করেছি!
আপনার সাব আপলোড হওয়ার পর, আপনার mp4 ফাইলে এগুলো হার্ডকোড বা বার্ন করতে চাইলে আপনাকে শুধু 'রপ্তানি করুন' এ ক্লিক করতে হবে। তাহলেই হবে! আপনার সাবটাইটেল ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে একটি সিঙ্গেল mp4 ফাইল হিসেবে সংরক্ষিত হয়ে যাবে।
আরো জানুন
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু ভিডিওতে সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে ভিন্ন ভিন্ন উপায়ে আপনার ভিডিওগুলো এনহেন্স করতে সাহায্য করে। আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করা ছাড়াও, আপনি VEED এর মাধ্যমে আমাদের ক্যামেরা ফিলটার ও ইফেক্ট ব্যবহার করে আপনার ভিডিওগুলোকে আরও প্রফেশনাল দেখাতে পারেন। আপনি আপনার ভিডিওগুলোতে টেক্সট, ইমেজ, অডিও, টীকা এবং আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। আজই VEED ব্যবহার করে দেখুন এবং প্রফেশনালদের মত ভিডিও তৈরি করা শুরু করে দিন।