Trusted by 1M+ creators

ভিডিওতে টেক্সট যুক্ত করুন

ভিডিওতে টেক্সট ও ক্যাপশন যুক্ত করুন। অনলাইন, কোন একাউন্ট দরকার নেই

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

ভিডিওতে টেক্সট যুক্ত করুন

4.6

2,100+ পর্যালোচনাগুলি

Visa logo
Venture Foods logo
Merck logo
Target logo
Pentax logo
Procter & Gamble logo
Meta company logo with infinity symbol and text 'Meta' in gray.
Amazon logo with company wordmark and the brand's signature curved smile.
Google logo
BBC logo featured in VEED's customer showcases.
NBCUniversal
UBS logo with stylized snowflake symbol and text.
Netflix logo in gray lettering.
OpusClip logo
Elevenlabs logo

ভিডিওতে টেক্সট যুক্ত করার জন্য ফ্রী অনলাইন অ্যাপ

VEED একটি ফ্রী অনলাইন ভিডিও এডিটর, যা আপনাকে সহজেই আপনার ভিডিওগুলিতে টেক্সট যুক্ত করতে দেয়। আপনি কয়েকটি ক্লিকেই টেক্সট যুক্ত করতে পারেন, তার ফন্ট, রঙ, স্টাইল এবং আরও অনেক কিছু পরিবর্তন করতে পারেন। কেবল একটি ভিডিও আপলোড করুন এবং শুরু করার জন্য ‘টেক্সট’ টুলটিতে ক্লিক করুন। একটি টাইটেল, একটি নিয়মিত টেক্সট যুক্ত করুন বা হ্যান্ডরাইটিং ফন্টটি চয়ন করুন। আপনি টেমপ্লেটগুলি থেকেও সিলেক্ট করতে পারেন। আপনার টেক্সটের ফন্টের আকার, এলাইনমেন্ট এবং স্বচ্ছতা পরিবর্তন করুন। আমাদের অনলাইন টুলটি সোশ্যাল মিডিয়ার জন্য মনোমুগ্ধকর ভিডিও তৈরি করার জন্য উপযুক্ত। ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলির জন্য টেক্সট সহ মজাদার ভিডিও তৈরি করুন। এটি ফ্রী, তাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মতো ব্যয়বহুল অ্যাপ্লিকেশনের জন্য অর্থ প্রদানের প্রয়োজন নেই। উইন্ডোজ মুভি মেকার এবং অন্যান্য জটিল ভিডিও এডিটিং সফটওয়্যারের চেয়ে এটি ব্যবহার করা অনেক সহজ। VEED দিয়ে আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। কয়েকটি ক্লিকেই এই সবকিছু করুন!

কিভাবে একটি ভিডিওতে টেক্সট যুক্ত করবেনঃ

ধাপ 01

আপনার ভিডিও আপলোড করুন

‘ভিডিও সিলেক্ট করুন’ এ ক্লিক করুন এবং আপনার ফাইলটি VEED এ আপলোড করুন। আপনি আপনার ভিডিওটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।

ধাপ 02

টেক্সট যুক্ত করুন

বামদিকের মেনু থেকে ‘টেক্সট’ টুলে ক্লিক করে টেক্সট যুক্ত করা শুরু করুন। টেক্সট স্টাইলগুলো থেকে একটি সিলেক্ট করে টাইপ করা শুরু করুন। আপনি ইচ্ছামত টেক্সট যুক্ত করতে পারেন।

ধাপ 03

রপ্তানি করুন

‘রপ্তানি করুন’ এ ক্লিক করে আপনার ভিডিওটি টেক্সট সহ সংরক্ষণ করুন। আপনার ভিডিওটি MP4 হিসেব সংরক্ষিত হবে।

আরও জানুন

‘ভিডিওতে টেক্সট যুক্ত করা’র টিউটোরিয়াল

VEED showing how to add text overlays like 'hey there,' to create captivating marketing videos.

আপনার ভিডিওর বিভিন্ন অংশে টেক্সট যুক্ত করুন

আপনি আপনার টেক্সটটি ভিডিও ফ্রেমের কোথায় রাখবেন এবং কখন এটি প্রদর্শিত হবে, তা সিলেক্ট করতে পারেন। আপনি এমন টেক্সট যুক্ত করতে পারেন, যা আপনার ভিডিওর পুরো সময় জুড়ে বা কিছু সময়ের জন্য প্রদর্শিত হয়। এর অবস্থানটি সরাতে, কেবল টেক্সট নির্বাচন করুন এবং ভিডিও ফ্রেমের কোথাও টেনে এনে ছেড়ে দিন। আপনি এটিকে মাঝখানে, কোণায় বা আপনার পছন্দমত যে কোন জায়গায় রাখতে পারেন! আপনি যদি না চান যে, আপনার টেক্সটটি পরবর্তী ক্লিপ বা স্লাইডে প্রদর্শিত হোক, তাহলে আপনি টাইমলাইনে টেক্সটটিকে সিলেক্ট করে এর প্রান্তটিকে বামদিকে টেনে নিয়ে ট্রিম করে ফেলতে পারেন। আপনি যদি এটিকে প্রসারিত করতে চান, তবে ডানদিকে প্রান্তটি টানুন। এডিটিং পেন এর যে কোন জায়গায় টেনে এনে আপনি আপনার টেক্সটগুলোকে পুনরায় সাজাতে পারেন।

VEED's drag-and-drop Video Text Editor showing 'Hey team!' text being added to a video in real time.

আপনার ম্যাসেজ পৌঁছে দিন

আপনার ভিডিওতে টেক্সট যুক্ত করলে তা দর্শকদেরকে আপনার ভিডিও সম্পর্কে বুঝতে সাহায্য করে। আপনি একটি কল-টু-অ্যাকশন (সিটিএ) যুক্ত করে দর্শকদেরকে কোন লিংক বা প্রোডাক্ট পেজে ক্লিক করার জন্য উৎসাহিত করতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ার জন্য মার্কেটিং ভিডিও তৈরি করেন, তবে এটি দুর্দান্ত। আপনার ভিডিও তৈরিতে জড়িত লোকদের সম্পর্কে জানাতে টাইটেল ও ক্রেডিট যুক্ত করুন। মানুষের দৃষ্টি আকর্ষণ করতে আপনি আপনার ভিডিওগুলিতে ক্যাপশন যুক্ত করতে পারেন। তারা আপনার ভিডিওটি শব্দ ছাড়া দেখেও বুঝতে পারবে। এটি আপনার ম্যাসেজ পৌঁছানোর জন্য সর্বোৎকৃষ্ট উপায়!

Smartphone displaying a calendar integration interface with active green notification, demonstrating seamless business app connectivity.

ফ্রী ভিডিও এডিটিং সফটওয়্যার

VEED প্রচুর ভিডিও এডিটিং টুল সরবরাহ করে, যা আপনাকে আপনার ভিডিও উন্নত করতে ও আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে। টেক্সট যুক্ত করা ছাড়াও, আপনি আপনার ভিডিওতে ইমেজ, সাবটাইটেল, ইমোজিস এবং ড্রয়িং যুক্ত করতে পারেন। আপনার ভিডিওগুলি অত্যাশ্চর্য দেখানোর জন্য আমাদের ক্যামেরা ফিল্টার ও স্পেশাল ইফেক্টগুলো ব্যবহার করুন। এগুলি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করুন। টেক্সট সহ ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে আরও বেশি ভিউ পায়। আমাদের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ফ্রী, তাই আপনাকে ব্যয়বহুল সাবস্ক্রিপশন নিয়ে চিন্তা করতে হবে না। এটি ব্রাউজার-ভিত্তিক, তাই আপনি যে কোন ডিভাইস দিয়ে যে কোন জায়গা থেকে আপনার প্রজেক্টগুলি ব্যবহার করতে পারেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  • ‘ভিডিও সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার ভিডিওটি VEED এ আপলোড করুন। আপনার ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করুন বা এটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিন। বামদিকের মেনু থেকে ‘টেক্সট’ টুলটিতে ক্লিক করে টেক্সট বক্সে টাইপ করা শুরু করুন।

  • VEED ইউটিউব এর জন্য ভিডিও এডিট করার কাজে খুবই পারদর্শী। আপনি ইউটিউবের প্রয়োজনীয়তা অনুযায়ী ফিট করার জন্য এর অ্যাসপেক্ট রেশিও সেট করে দিতে পারেন বা আপনার পছন্দমত সাইজে পরিবর্তন করে নিতে পারেন। এটি করা খুব সহজ। আপনি যে আকার এবং আকৃতি চান, তা না পাওয়া পর্যন্ত আপনি ভিডিও ফ্রেমের কোণাটি টেনে আনতে থাকুন। অথবা, আপনি কাস্টম ফিল্ডে যে ডাইমেনশন চান, তা প্রবেশ করতে পারেন।

  • যদিও VEED প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করে, তবুও আপনি আমাদের বেশিরভাগ টুলই বিনামূল্যে ব্যবহার করতে পারেন! টেক্সট, ইমেজ, ইমোজি ও আরও অনেক কিছু যুক্ত করার জন্য কোন ফী নেই। আপনি একটি ফ্রী একাউন্ট তৈরি করে যে কোন ব্রাউজার থেকে আপনার প্রজেক্টগুলো ব্যবহার করতে পারেন, মোবাইল ও ডেস্কটপ উভয় জায়গায়ই।

  • এডিটিং পেন থেকে আপনার ভিডিওটি সিলেক্ট করুন এবং বামদিকের মেনুতে থাকা প্রচুর পরিমাণ টুল থেকে সিলেক্ট করে এডিট করা শুরু করুন।

  • হ্যাঁ—এবং এটি করা একদমই সহজ! টেক্সট বক্সটি সিলেক্ট করুন বা টেক্সট হাইলাইট করুন। এরপর বামদিকের ড্রপডাউন মেনু থকে একটি ফন্ট সিলেক্ট করুন। ফন্টের কালার পরিবর্তন করতে কালার পিকারের মাধ্যমে বা প্যালেট থেকে একটি কালার পছন্দ করুন।

  • VEED এর মাধ্যমে আপনি আপনার ভিডিওতে ইমেজ, অডিও ও ইমোজি যুক্ত করতে পারেন। আপনি আপনার ভিডিওতে আঁকার জন্য ড্রয়িং টুল ব্যবহার করুন। আপনার ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে ফিল্টার ও ক্যামেরা ইফেক্ট আছে। সবই ফ্রী ও অনলাইন!

Trusted by 1M+ creators

যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

ভিডিওতে টেক্সট যুক্ত করুন

ভিডিওতে টেক্সট যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু

VEED এমন সব ভিডিও এডিটিং ফিচার দিয়ে তৈরি, যা আপনি অন্য কোন ফ্রী অ্যাপ এ খুঁজে পাবেন না। টেক্সট যুক্ত করা ছাড়াও আপনি আপনার ভিডিওতে অন্য এলিমেন্ট যুক্ত করতে পারেন, যে কোন সোশ্যাল মিডিয়া বা ভিডিও-শেয়ারিং প্লাটফর্মে ফিট করার জন্য এগুলোকে রিসাইজও করতে পারেন। সবার জন্য ব্যবহার আরও সহজ করে তুলতে আপনার ভিডিওগুলোতে সাবটাইটেল যুক্ত করুন। কোন কিছু ইন্সটল করতে হবে না। এই সবই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকে!