Trusted by 1M+ creators
অডিও কাটার
অনলাইনে অডিও কাটুন, স্প্লিট করুন, পুনরায় সাজান। আপনার পছন্দসই ফরম্যাটে সংরক্ষণ করুন
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অনলাইনে অডিও কাট, স্প্লিট, ট্রিম ও এডিট করুন
VEED একটি অনলাইন ভিডিও এডিটর, যা আপনাকে অডিও ফাইল এডিট করতে এবং আপনার পছন্দমত অডিও ফরম্যাটে সংরক্ষণ করতে দেয়। আমাদের অডিও এডিটিং সফ্টওয়্যার আপনাকে আপনার অডিও ক্লিপগুলি কাটতে, স্প্লিট করতে, ট্রিম করতে ও পুনরায় সাজাতে সাহায্য করে। কেবল আপনার অডিও ফাইলগুলি আপলোড করুন, আমাদের স্প্লিট টুলটি ব্যবহার করুন এবং আপনার অপ্রয়োজনীয় অংশগুলি মুছুন! এটি ব্যবহার করা খুব সহজ। আপনার পেশাদার সাউন্ড মিক্সার বা অডিও টেকনিশিয়ান হওয়ার দরকার নেই। আর আপনি যখন VEED অ্যাপটি ব্যবহার করেন, তখন আপনি আপনার ভিডিওগুলি এডিটও করতে পারেন। আপনার সব অডিও ও ভিডিও এডিটিং প্রয়োজনীয়তার জন্য একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই। VEED অনলাইন সফ্টওয়্যার, তাই আপনার ডিভাইসে কিছু ইনস্টল করার দরকার নেই। একটি অ্যাকাউন্ট তৈরি করা ঐচ্ছিক, তবে এটি করলে আপনি আপনার প্রজেক্টগুলি এক জায়গায় সংরক্ষণ করতে এবং যে কোন সময়, যে কোন জায়গায় ব্যবহার করতে পারবেন।
কিভাবে অডিও কাটবেনঃ
ধাপ 01
আপনার অডিও ফাইলগুলো আপলোড করুন
VEED এ আপনার অডিও আপলোড করুন; আপনি এগুলোকে টাইমলাইনে টেনে এনে ছেড়েও দিতে পারেন।
ধাপ 02
কাটুন
আপনার অডিও কাটার জন্য শুধু স্লাইডারটিকে টাইমলাইনের যে কোন জায়গায় সরিয়ে নিন। স্প্লিট টুলটি সিলেক্ট করুন। এরপর আপনার অপ্রয়োজনীয় অংশগুলো মুছে ফেলুন।
ধাপ 03
সংরক্ষণ করুন!
‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং আপনার নতুন অডিও ফাইল আপনার ডিভাইসে সংরক্ষণ করুন!

কয়েক মিনিটেই অনলাইনে অডিও কাটুন
VEED এর মাধ্যমে আপনার অডিও ক্লিপগুলোকে স্প্লিট, ট্রিম ও কাটতে আপনার ঘন্টার পর ঘণ্টা সময় কাটাতে হবে না। অন্যান্য অডিও এডিটিং অ্যাপ্লিকেশনগুলির তুলনায় এটি মাত্র কয়েক মিনিট সময় নেয়। আপনি আপনার অডিওটি কয়েকটি ক্লিকেই কাটতে পারেন। টাইমলাইনে যে কোন জায়গায় স্লাইডারটি সরান এবং স্প্লিট টুলটিতে ক্লিক করুন; আপনি আপনার অডিও ফাইলটি যতবার প্রয়োজন, ততবার স্প্লিট করতে পারেন। আপনি যে ক্লিপগুলি কাটতে এবং মুছতে চান তা নির্বাচন করে ‘মুছে ফেলুন’ এ ক্লিক করুন। কাজ শেষ!

অডিও ক্লিপগুলো পুনরায় সাজান
আপনি আপনার অডিও ক্লিপগুলো স্প্লিট ও কাট করার পর পুনরায় সাজিয়ে রাখতে পারেন এবং সেগুলিকে একটি অডিও ফাইল হিসাবে সংরক্ষণ করতে পারেন। ক্লিপগুলিকেপাশাপাশি রাখতে কেবল টেনে এনে ছেড়ে দিন। সম্পূর্ণ নতুন ট্র্যাক তৈরি করতে আপনি অন্যান্য অডিও ফাইলগুলি যুক্তও করতে পারেন! ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভয়েসওভার এবং আরও অনেক কিছু যুক্ত করুন।

আপনার পছন্দসই অডিও ফর্ম্যাটে সংরক্ষণ করুন
VEED আপনাকে আপনার অডিও ফাইলটি পছন্দসই ফরম্যাটে সংরক্ষণ করতে দেয়, তা MP3, WAV এবং অন্যান্য জনপ্রিয় অডিও ফাইল টাইপগুলোর যেটিই হোক না কেন। আমাদের অডিও এডিটরটি একটি অডিও কনভার্টারও। আপনার আপলোড করা অডিওটি যে ফরম্যাটেই থাকুক না কেন, আপনি আপনার পছন্দমত ফরম্যাটে তা সংরক্ষণ করতে পারেন। কেবল রপ্তানি অপশনগুলো থেকে আপনার পছন্দসই ফরম্যাটটি নির্বাচন করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
VEED এ আপনার অডিও আপলোড করুন এবং স্প্লিট টুল ব্যবহার করে আপনার ফাইলটিকে কয়েকটি অডিও ক্লিপে স্প্লিট করে নিন। আপনার অপ্রয়োজনীয় ক্লিপগুলো সরিয়ে ফেলতে ‘মুছে ফেলুন’ এ ক্লিক করুন!
VEED প্রায় সব জনপ্রিয় ভিডিও ফাইল ফরম্যাটের সাথে কাজ করে। এখানে কয়েকটি দেওয়া হলঃ AVI GIF M4V MP4 MPG টিকটক ইমেইলের ভিডিও ভিডিও আইফোন ভিডিও উইন্ডোজ WEBM ইউটিউব ভিডিও VEED নিচের অডিও ফাইল ফরম্যাটগুলোর সাথেও কাজ করেঃ AAC FLAC M4A MP3 OGA OGG OPUS WAV WAVE
যদিও প্রচুর ফ্রী ও পেইড অডিও এডিটিং সফটওয়্যার আছে, VEED এর সহজ ব্যবহার ও কার্যকারিতার জন্য এটি এদের সবার থেকে আলাদা। VEED ব্যবহার করলে আপনাকে আপনার ডিভাইসে অন্য কোন বিরক্তিকর অ্যাপ্লিকেশন ইন্সটল করতে হবে না। আপনি আপনার অডিও ও ভিডিও ফাইলগুলো অনলাইনেই এডিট করতে পারবেন।
VEED অবিশ্বাস্য রকম মসৃণতার সাথে সব মোবাইল ফোনে কাজ করে। এটি এন্ড্রয়েড, আইফোন ও অন্য সব মোবাইল ডিভাইসের সাথে কাজ করে। আপনার শুধু একটি ওয়েব ব্রাউজার দরকার।
হ্যাঁ! VEED ব্যবহার করা একদম ফ্রী। যদিও আমাদের বেসিক ও প্রো কাস্টমারদের জন্য কিছু বেশি ফিচার রয়েছে, আমরা নিশ্চিত করি যেন, আমাদের ফ্রী ব্যবহারকারীরাও যত বেশি সম্ভব, তত বেশি সুবিধা পেতে পারে। আমরা আশা করি, আপনি আমাদের ফ্রী অডিও ও ভিডিও এডিটিং সার্ভিস পছন্দ করবেন! এ সম্পর্কে আরও তথ্য পেতে মূল্যের পৃষ্ঠাটি দেখে নিন।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

একটি অডিও কাটার ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি সম্পূর্ণ ভিডিও ও অডিও এডিটিং অ্যাপ, যা আপনার প্রয়োজনীয় সব ধরণের এডিটিং টুল সরবরাহ করে। এটি ফ্রী ও অনলাইন, যা অফলাইন অ্যাপ ব্যবহার করা থেকে অনেক সহজ। আপনি যদি একাউন্ট খুলে ফেলেন, তাহলে যে কোন ডিভাইস থেকে আপনার প্রজেক্টগুলো ব্যবহার করতে পারবেন। অডিও ফাইল কনভার্ট করুন, আপনার অডিও ফাইলগুলোকে কম্প্রেস, এডিট ও ক্লিন করুন! সেইসাথে আপনার যদি ভিডিও এডিট করার প্রয়োজন হয়, তাহলে অন্য কোথাও খুঁজতে হবে না। এ সব কিছুই VEED এ পেয়ে যাবেন!