Trusted by 1M+ creators
M4A এডিটর
অনলাইন M4A এডিটর। ফ্রী, কোন ডাউনলোড প্রয়োজন নেই।
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অলাইন M4A এডিটর - ব্যবহার করা সহজ
বিরক্তিকর সফটওয়্যার ডাউনলোড না করেই M4A ফাইল এডিট করতে চান? তাহলে VEED এর বাইরে কোথাও খুঁজতে হবে না। VEED এর অডিও এডিটর M4A সহ সব ধরণের ফাইল টাইপের সাথে কাজ করে! কেবল একটি অনলাইন টুল ব্যবহার করেই M4A ট্র্যাক এডিট, কাট, মার্জ বা স্প্লিট করুন, বিনামূল্যে। গান, অডিওবুক এবং পডকাস্টের জন্য দুর্দান্ত। সর্বোপরি, আপনি যদি প্রো-তে আপগ্রেড করেন, তবে আপনি আপনার অডিও ট্র্যাকগুলি থেকে ব্যাকগ্রাউন্ডের শব্দ সরিয়ে ফেলতে পারেন! VEED আপনাকে আপনার অডিও এডিট করতে দেয় - অডিও ক্লিপগুলিকে স্প্লিট ও ট্রিম করতে এবং পুনরায় সাজাতে সাহায্য করে - কেবল মাউসের কয়েকটি ক্লিকেই।
VEED এর M4A এডিটর ফ্রী এবং ব্যবহার করা সহজ। কেবল আপনার অডিও ক্লিপগুলি টাইমলাইনে টেনে এনে ফেলে দিন। আপনাকে কোন অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে না। আপনার অডিওটি মাত্র কয়েকটি ক্লিকেই এডিট করুন!
কিভাবে M4A এডিট করবেন
ধাপ 01
আপলোড করুন
‘M4A ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার M4A অডিও ফাইল এডিটরে আপলোড করুন। আপনি আপনার ফোল্ডার থেকে এডিটর উইন্ডোতে টেনে এনে ছেড়েও দিতে পারেন।
ধাপ 02
এডিট করুন
আপনার M4A কাট বা ট্রিম করতে চান? শুধু আপনার কমলা অডিও ট্র্যাকের প্রান্তগুলিতে ক্লিক করে টানুন। আরও অডিও ক্লিপ যুক্ত করতে, কেবল স্ক্রিনের নিচে ডানদিকে থাকা এডিটিং পেন এর প্লাস (+) সাইনটিতে ক্লিক করুন।
ধাপ 03
রপ্তানি করুন
শুধু ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন এবং আপনার নতুন M4A অডিওটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
দ্রুত ও সহজ M4A এডিটর
VEED এর M4A এডিটর ফ্রী এবং যে কোন ধরণের ডিভাইস থেকে ব্যবহারযোগ্য। উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং সব মোবাইল ডিভাইসে VEED এর M4A এডিটর ব্যবহার করে দেখুন। ব্যয়বহুল অডিও এডিটিং সফ্টওয়্যার বা অ্যাপ্লিকেশনগুলিকে বিদায় জানান।
ভিডিও নিয়ে চমৎকার কাজ করে
মজা কিন্তু অডিও দিয়েই থামছে না! VEED একটি মাল্টিমিডিয়া এডিটিং টুল, যা আপনাকে কেবল কয়েকটি ক্লিকেই অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে সহায়তা করে। ভিডিওতে গান বা গানে ভিডিও যুক্ত করুন অথবা একটি থেকে অন্যটি সরান। পছন্দ আপনার। ড্র্যাগ এবং ড্রপ টুল ব্যবহার করে ভিডিও ফাইলগুলি আপলোড করুন এবং সরাসরি এডিট করা শুরু করুন!
এমনকি ব্যাকগ্রাউন্ডের শব্দও মুছে ফেলতে সাহায্য করে
আপনার M4A ফাইলের ব্যাকগ্রাউন্ডের শব্দ নিয়ে আপনি বিরক্ত? চিন্তা করবেন না, VEED এর দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভার M4A ফাইল থেকে সব ধরণের ব্যাকগ্রাউন্ডের শব্দ মুছে ফেলে - বাতাস, ট্রাফিক, শ্বাস-প্রশ্বাস - একটি মাত্র ক্লিকেই। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভার এর মত আমাদের সবচেয়ে ভাল ফিচারগুলো ব্যবহার করতে চাইলে প্রো তে আপগ্রেড করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১। আপনার M4A ফাইলগুলো VEED এ আপলোড করুন ২। এডিটরের নিচের পেন এ কমলা ভিডিও ট্র্যাক ব্যবহার করে দৈর্ঘ্য এডিট করুন ৩। (+) আইকনে ক্লিক করে আরও ট্র্যাক যুক্ত করুন ৪। M4A রপ্তানি করুন এবং শেয়ার করুন
M4A ফাইলগুলো iTunes, QuickTime Player, Windows Media Player ইত্যাদি দিয়ে ওপেন করা যায়। কিছু প্লেয়ার এ প্লে করার জন্য M4A কে MP4 নামকরণ করে নিতে হয়।
M4A ফাইল মিউজিক, অডিওবুক ও পডকাস্ট সংরক্ষনের জন্য ব্যবহৃত হয়। প্রযুক্তিগত দিক থেকে, M4A প্রকৃতপক্ষে AAC or ALAC ফাইলের সাথে যুক্ত একটি ফাইল “এক্সটেনশন” ফর্ম্যাট।
হ্যাঁ, VEED এর ফাইল কনভার্টার কেবল মাউসের কয়েকটি ক্লিকেই M4A থেকে MP3 তে কনভার্ট করতে পারে। শুধু M4A হিসেবে আপলোড করুন, ‘রপ্তানি’ অপশন থেকে MP3 সিলেক্ট করুন এবং ডাউনলোড করুন। সহজ এবং চাপ-মুক্ত।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু একটি M4A এডিটর ছাড়াও আরও অনেক কিছু!
আমাদের অডিও এডিটিং সফ্টওয়্যারটি অবিশ্বাস্যভাবে বহুমুখী - এত সব টুল দিয়ে পরিপূর্ণ, যা আপনি কেবল অডিও ফাইল এডিট করতেই ব্যবহার করবেন না, সাথে সেগুলি যেন পরিষ্কার শুনায় এমন প্রফেশনালভাবে এডিট করতেও ব্যবহার করতে পারেন। আপনি ভিডিও বা আপনার প্লেলিস্টে যুক্ত করতে পারেন এমন মনোমুগ্ধকর উচ্চমানের অডিও ট্র্যাক তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। সম্পূর্ণ আপনার ব্রাউজার থেকেই!