Trusted by 1M+ creators
MP4 ক্রপ করুন
অনলাইনে MP4 ভিডিও ফাইল ক্রপ করুন। ফ্রী ভিডিও ক্রপ করার টুল
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অনলাইনে বিনামূল্যে MP4 ফাইল ক্রপ করুন
আমাদের অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যারে সহজেই ব্যবহারযোগ্য ভিডিও ক্রপিং টুল রয়েছে, যাতে আপনি কোন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ফিট করার উদ্দেশ্যে আপনার MP4 ফাইলগুলোকে ক্রপ করতে পারেন। এটি সম্পূর্ণ অনলাইন - আপনার মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপের যে কোন জায়গা থেকে আমাদের ভিডিও কাটার ব্যবহার করুন। আপনার ব্রাউজারে সঠিকভাবে ব্যবহারের জন্য সবগুলো টুল তৈরি আছে!
আপনার ভিডিওগুলোর সাইজ পরিবর্তন করতে ও GIF এ কনভার্ট করতে আপনি VEED এর অনলাইন MP4 ভিডিও ক্রপার ব্যবহার করতে পারেন। VEED একই সাথে একটি ভিডিও এডিটর ও ভিডিও কনভার্টার। আপনার MP4 ভিডিওগুলো এডিট করুন, ক্রপ করুন, সাইজ পরিবর্তন করুন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে GIF হিসাবে শেয়ার করুন।
কিভাবে একটি MP4 ভিডিও ক্রপ করবেনঃ
ধাপ 01
আপনার MP4 ফাইলটি যুক্ত করুন
আপনি ‘MP4 ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করার পর আপনার ফোল্ডারগুলো থেকে আপনার MP4 ফাইলটি সিলেক্ট করুন বা আপনার ভিডিওটি বক্সে টেনে এনে ছেড়ে দিন। এটি VEED এ আপলোড হয়ে যাবে।
ধাপ 02
আপনার ভিডিও ক্রপ করুন
ভিডিও ইমেজের কোণাগুলো টেনে আনুন, যতক্ষণ না এটি আপনার পছন্দসই আকারে স্ন্যাপ হয়। অথবা, আপনি সেটিংসে ক্লিক করে আগে থেকে সেট করে রাখা অ্যাসপেক্ট রেশিও থেকে সিলেক্ট করতে পারেন - VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওকে সিলেক্ট করা সাইজের সাথে ফিট করার জন্য ক্রপ করে ফেলবে।
ধাপ 03
আপনার ভিডিও রপ্তানি করুন
আপনার নতুন ভিডিওটি আপনার ডিভাইসে রপ্তানি করুন ও সংরক্ষণ করুন। আপনার ক্রপ করা MP4 ভিডিওটি GIF ফাইল হিসাবে ডাউনলোড করার অপশনও রয়েছে। রপ্তানি অপশনগুলো থেকে কেবল ‘GIF হিসাবে রপ্তানি করুন’ এ ক্লিক করুন।
আরও জানুন
‘MP4 ভিডিও ক্রপ’ করার টিউটোরিয়াল
ফ্রী অনলাইন MP4 ক্রপিং টুল
আমাদের ভিডিও ক্রপিং টুলটি ফ্রী ও অনলাইন - আপনার ডিভাইসে জায়গা খায়, এমন অ্যাপ ইনস্টল করার দরকার নেই। আপনার MP4 ভিডিও ফাইলগুলো আপনার ওয়েব ব্রাউজার থেকে সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নিখুঁত আকারে পেতে ক্রপ করুন।
একদম সহজ ক্রপিং টুল, কোন অভিজ্ঞতার দরকার নেই
VEED এর MP4 ক্রপারটি ব্যবহার করা খুব সহজ। ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনার কোন অভিজ্ঞতা থাকার দরকার নেই। কেবল ভিডিওর যে কোন কোণায় ধরে টানুন এবং আপনি যে আকৃতি ও সাইজ চান তেমন করে এনে ছেড়ে দিন। আবার, আপনি সেটিংসে যেতে পারেন এবং আগে থেকে সেট করে রাখা একটি সাইজ - বর্গক্ষেত্র, ল্যান্ডস্কেপ, ইউটিউব, ইনস্টাগ্রাম/ফেসবুক স্টোরি, টিকটক ও আরও অনেক কিছু সিলেক্ট করতে পারেন।
ভিডিও থেকে চমৎকার GIF তৈরি করুন
আপনার ভিডিওগুলো ক্রপ করা ছাড়াও আপনি VEED এর ভিডিও এডিটর ব্যবহার করে ভিডিওগুলো থেকে দুর্দান্ত অ্যানিমেটেড GIF তৈরি করতে পারেন। ভিডিও কাটার টুলটি আপনাকে নতুন GIF তৈরি করার জন্য GIF ও ভিডিও ফাইল উভয়কেই স্প্লিট, কাট ও ক্রপ করতে, এমনকি একত্রে যুক্ত করতে সাহায্য করে। আপনার ভিডিওগুলো GIF ফাইল হিসাবে রপ্তানি করুন এবং সহজেই সেগুলোকে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন।
VEED - একটি সম্পূর্ণ ভিডিও এডিটর
VEED এ আপনি সহজেই ব্যবহারযোগ্য টুলগুলো ব্যবহার করে সব ধরণের ভিডিও এডিট করতে পারেন। আপনার ভিডিওগুলো ঘুরিয়ে ফেলুন, ট্রিম করুন, টেক্সট, ইমেজ ও সাবটাইটেল যুক্ত করুন। আপনার ভিডিওগুলো প্রফেশনাল দেখানোর জন্য আপনি ফিল্টার ও স্পেশাল ইফেক্ট যুক্ত করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
একবার আপনি আপনার MP4 ভিডিওটি VEED এ আপলোড করার পর আপনাকে ভিডিও এডিটরের পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। আপনি ভিডিও স্ক্রিনের চার কোণায় চারটি ক্লিক করার মত বিন্দু দেখতে পাবেন - সেগুলোর যে কোন একটিতে ক্লিক করে উপরে, নিচে, বামদিকে বা ডানদিকে সরানো শুরু করুন, যতক্ষণ না আপনার পছন্দমত সাইজ ও আকৃতির সাথে মিলে।
অথবা, সেটিংসে ক্লিক করুন - সাইজের মধ্যে আপনি আপনার ভিডিওর জন্য আগে থেকে সেট করে রাখা একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। যে কোন সাইজে ক্লিক করুন এবং VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার MP4 ভিডিওটি সেই সাইজের সাথে ফিট করার মত করে ক্রপ করবে।
VEED আপনাকে কেবল ডাইমেনশনগুলোই না, বরং আপনার ভিডিওগুলোর প্রকৃত ফাইল সাইজও কমাতে সাহায্য করে। আপনার ভিডিও রপ্তানির আগে শুধু কম্প্রেশন ও কোয়ালিটি থেকে সেটিংস পরিবর্তন করুন। আপনি কয়েকটি ক্লিকেই আপনার ভিডিওর ফাইল সাইজ কমানোর জন্য আমাদের ভিডিও কম্প্রেসার টুলটি ব্যবহার করতে পারেন।
সাধারণ সেটিংসের একটি ভিডিও যার দৈর্ঘ্য ৩০ সেকেন্ড, সাধারণত আকারে 5MB পর্যন্ত হয়। যদি এটি হাই ডেফিনিশন (এইচডি) এ থাকে, তবে এটি প্রতি মিনিটে 20-45MB জায়গা নিতে পারে।
MP4 ইতিমধ্যে অন্যান্য ভিডিও ফাইল টাইপের মধ্যে ক্ষুদ্রতম আকারের হিসাবে ধরা হলেও একাধিক MP4 ফাইল পাঠানোর সময় আপনার ইমেইল সার্ভারের ফাইল সংযুক্তির সীমা অতিক্রম হয়ে যেতে পারে। ইমেল সংযুক্তি প্রেরণের সাধারণ সীমা 20-25MB। এক্ষেত্রে সবচেয়ে ভাল করণীয় হচ্ছে আপনার ভিডিওগুলো ইমেলের মাধ্যমে পাঠানোর আগে VEED এ কম্প্রেস করা।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু MP4 ক্রপ করা ছাড়াও আরও অনেক কিছু
VEED এর ভিডিও এডিটিং টুলগুলোতে কেবল আমাদের MP4 ক্রপারটি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আপনার ভিডিওগুলো উন্নত করা ও আপনার অবিশ্বাস্য গল্পগুলো বলতে সাহায্য করার মত ফিচার রয়েছে। সাবটাইটেল, ক্যাপশন, ইমেজ ও শব্দ যুক্ত করা থেকে শুরু করে ঘুরানো, ট্রিম করা, স্প্লিট করা এবং ভিডিও ও অডিও ট্র্যাকগুলো মার্জ করার মত কাজ করুন — VEED একটি সম্পূর্ণ ও দুর্দান্ত ভিডিও এডিটিং সফটওয়্যার এবং সম্পূর্ণ অনলাইন! সরাসরি আপনার ব্রাউজার থেকেই দুর্দান্ত ভিডিও তৈরি করে ফেলুন।