Trusted by 1M+ creators
প্রোগ্রেস বার জেনারেটর
অনলাইনে ভিডিওর জন্য প্রোগ্রেস বার জেনারেটর। বিনামূল্যে, কোন ডাউনলোড দরকার নেই।
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অনলাইন প্রোগ্রেস বার জেনারেটর
প্রতিযোগীর ভিডিওতে দুর্দান্ত প্রোগ্রেস বারটি লক্ষ্য করেছেন? কীভাবে সেগুলো আপনার সাথে যুক্ত করতে হবে তা জানতে চান? সৌভাগ্যক্রমে, আপনি VEED এর অনলাইন প্রোগ্রেস বার জেনারেটর ব্যবহার করে আপনার নিজস্ব প্রোগ্রেস বার তৈরি করতে পারেন! আপনার দর্শকদেরকে একটি প্রোগ্রেস বার দিয়ে এংগেজ করে রাখুন, যা আপনার ভিডিওগুলো কতক্ষণের তা দেখায়। ভিডিওর মোট দৈর্ঘ্য দেখিয়ে এটি দর্শকদেরকে শেষ পর্যন্ত দেখতে উৎসাহ দেয়। আপনি চান না যে তারা তাড়াতাড়ি চলে যাক! এটি VEED দিয়ে খুবই সহজ। কোড করার দরকার নেই। কোন এইচটিএমএল কমান্ড লেখার দরকার নেই। বিরক্তিকর সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করারও দরকার নেই। কেবল আপনার ভিডিও আপলোড করুন এবং কয়েকটি ক্লিকের চেয়েও কম কষ্টে আপনার প্রোগ্রেস বারটি যুক্ত করে ফেলুন। ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার, লিংকডইন ও আরও অনেক কিছুতে এংগেজমেন্ট বাড়াতে প্রোগ্রেস বার তৈরি করুন। VEED একটি ব্রাউজার-ভিত্তিক টুল, যা আপনার ব্রাউজার ত্যাগ না করেই আপনার ভিডিওগুলোকে কনভার্ট করে। মোবাইল, ট্যাবলেট ও পিসিতে VEED এর সহজ ভিডিও এডিটর ব্যবহার করুন। সব বড় অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ - উইন্ডোজ ১০, ম্যাক, লিনাক্স, আইওএস এবং অ্যান্ড্রয়েড। আপনি MP4 হিসাবে ডাউনলোড করতে পারেন - MP4 সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করার জন্য সর্বোত্তম ভিডিও ফরম্যাট। সব ডিভাইস, অপারেটিং সিস্টেম ও ভিডিও-শেয়ারিং প্লাটফর্মগুলোর সাথে সামঞ্জস্যতা সর্বাধিক করতে ভিডিওগুলো MP4 এ কনভার্ট করুন।
কিভাবে একটি ভিডিওতে প্রোগ্রেস বার যুক্ত করা যায়

ধাপ 01
ভিডিও আপলোড করুন
উপরে ‘বার তৈরি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিওগুলো আপলোড করুন, শুধু টেনে এনে ছেড়ে দিন।

ধাপ 02
প্রোগ্রেস বার তৈরি করুন
‘এলিমেন্ট’ এ চলে যান। আপনার পছন্দের বারটি সিলেক্ট করুন এবং আপনার ভিডিওর উপর টেনে এনে ছেড়ে দিন। সাইজ, রঙ ও স্টাইল এডিট করুন।

ধাপ 03
ডাউনলোড করুন
সব ঠিক মনে হচ্ছে? তাহলে ‘রপ্তানি করুন’ বাটনটি চেপে আপনার নতুন ভিডিওটি ডাউনলোড করুন। তাহলে আপনি এখন পোস্ট করার জন্য প্রস্তুত!
আরও জানুন
‘কিভাবে একটি ভিডিওতে প্রোগ্রেস বার যুক্ত করতে হয়’ তার টিউটোরিয়াল

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
প্রোগ্রেস বার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের এনগেজ করার জন্য আরও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ইন্সটাগ্রাম ও লিংকডইনে। আমাদের প্রোগ্রেস বারগুলো দিয়ে আপনার ভিডিওগুলোতে একটি প্রফেশনাল টাচ যুক্ত করুন। আপনার ব্র্যান্ডের ফেসবুকের পেজ, লিংকডইন, ইন্সটাগ্রাম বা আইজিটিভি, যেটিই হোক না কেন, VEED আপনার রীচ, লাইক ও শেয়ার বাড়ানোর জন্য প্রচুর টুল সরবরাহ করে। কেবল একটি প্রোগ্রেস বার টেনে এনে ছেড়ে দিন। এটি এতটাই সহজ! বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনার ভিডিওগুলোর সাইজ পরিবর্তন করার জন্য আপনি আমাদের আগে থেকে সেট করা ক্যানভাস সাইজগুলোও ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওগুলোকে ‘ওয়াও ফ্যাক্টর’ দেওয়ার জন্য টেক্সট, স্টিকার, লোগো ও ইমোজি দিয়ে আপনার ভিডিওগুলো নোট করুন। প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সামঞ্জস্যতা নিশ্চিত করতে আপনার ভিডিওটি যে কোন ফরম্যাটে আপলোড করুন এবং MP4 হিসাবে ডাউনলোড করুন।

ভাইরাল কন্টেন্ট তৈরি করুন
প্রোগ্রেস বার শর্ট-ফর্ম ভিডিওর জন্য একটি প্রয়োজনীয় অ্যাড-অন! আপনি কোন ইউটিউব শর্ট, টিকটক বা আইজিটিভি ভিডিও তৈরি করার সময় শক্তিশালী প্রোগ্রেস বার যুক্ত করলে তা আপনার এংগেজমেন্ট ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। প্রোগ্রেস বার আপনার দর্শকদেরকে আপনার ভিডিওর সময়কাল কতক্ষণ তার প্রিভিউ সরবরাহ করে। আপনার দর্শকদেরকে আপনার ভিডিওগুলোর মাঝখানে ক্লিক না করে শেষ পর্যন্ত দেখানোর জন্য এগুলো অত্যন্ত দরকারি। সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগের জন্য মারাত্মক প্রতিযোগিতা হয়। একটি প্রোগ্রেস বার আপনার এংগেজমেন্ট এর জন্য অনেক গুরুত্বপূর্ণ! আপনার নিজের প্রোগ্রেস বারটি যুক্ত করতে VEED ব্যবহার করুন এবং আপনি পরবর্তী ভাইরাল হিট-পিস তৈরির এক ধাপ কাছাকাছি চলে যাবেন। VEED আপনাকে মাউসের কয়েকটি ক্লিকেই নজরকাড়া ভিডিও তৈরি করতে সাহায্য করে। আপনি নতুন, মধ্যবর্তী বা প্রফেশনাল, যেমনই হন না কেন, আপনার স্ট্যাটাসকে নতুন করে সংজ্ঞায়িত করতে VEED ব্যবহার করুন!

সব কিছুতে কাজ করে
কোন ডাউনলোডের প্রয়োজন নেই। কোন সাইন আপের প্রয়োজন নেই। আপনার ব্রাউজারে, বাসে বসে বা আপনার ডেস্কে বসেই VEED এ প্রবেশ করুন। VEED মোবাইল ডিভাইস, ট্যাবলেট, ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহার করা যায়। অপারেটিং সিস্টেম - উইন্ডোজ ১০, ম্যাক, ক্রোম ওএস, আইওএস, অ্যান্ড্রয়েড এবং ব্রাউজার - সাফারি, ক্রোম, মাইক্রোসফট এজ - যেটিই হোক না কেন VEED সবগুলোতেই কাজ করে। সরাসরি শুরু করে দিন, যে কোন ফরম্যাটে আপনার অডিও আপলোড করুন এবং একটি ক্লিক বা ট্যাপ দিয়েই আপনার প্রোগ্রেস বারটি যুক্ত করুন। আমাদের ক্লাউড সার্ভারে আপনার ভিডিওগুলো সংরক্ষণ করতে এবং সেগুলো আবার ব্যবহার করতে চাইলে একটি অ্যাকাউন্ট তৈরি করুন এবং VEED কে আজীবনের জন্য আপনার অনলাইন ভিডিও এডিটর বানিয়ে ফেলুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১। ভিডিও আপলোড করুন ২। ‘এলিমেন্ট’ ট্যাবটি খুলুন ৩। প্রোগ্রেস বারটি টেনে এনে ছেড়ে দিন ৪। সংরক্ষণ ও ডাউনলোড করুন
আপনার ভিডিওটি যে কোন ফরম্যাটে VEED এ আপলোড করুন। ‘এলিমেন্ট’ ট্যাবটি খুলুন এবং কেবল কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ভিডিওতে একটি প্রোগ্রেস বার টেনে এনে ছেড়ে দিন। VEED একটি সম্পূর্ণ অনলাইন ও ফ্রী টুল, আপনাকে প্রিমিয়ার প্রো ও আইমুভির মতো কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না।
ইনস্টাগ্রামে পোস্ট করতে চান, এমন ভিডিওটি আপনি VEED এ আপলোড করুন, ‘এলিমেন্ট’ থেকে আপনার পছন্দসই প্রোগ্রেস বারটি আপনার ভিডিওতে টেনে এনে ছেড়ে দিন। এটি এতটাই সহজ! ইন্সটাগ্রাম পোস্টগুলোর জন্য এটিকে সঠিক আকারে ডাউনলোড করার জন্য ইন্সটাগ্রামের জন্য আমাদের আগে থেকে সেট করে রাখা ক্যানভাস সাইজ ব্যবহার করুন। আপনি লিংকডইন ভিডিওগুলোর জন্যও প্রোগ্রেস বার যুক্ত করতে পারেন।
প্রচুর! VEED এ আপনি একটি আয়তাকার বার, গোলাকার বার, সার্কেল বার বা ডোনাট বার যুক্ত করতে পারেন! সার্কেল বারটিকে “শতাংশের বার” হিসেবে এবং আয়তাকার বারটিকে “লোডিং বার” হিসেবে ব্যবহার করুন।
অবশ্যই! আপনি স্টাইল, রঙ, সাইজ ও আকৃতি পরিবর্তন করতে পারেন, যাই আপনার অনুভূতিকে জাগিয়ে তোলে। আপনি বিভিন্ন আকৃতি থেকেও পছন্দ করতে পারেন। পছন্দ আপনার!
না, না এবং না! কোডের একটি টুকরাও ব্যবহার করতে হবে না। কোন CSS, HTML বা JavaScript এর প্রয়োজন নেই। কেবল টেনে এনে ছেড়ে দিন, কাজ শেষ! VEED এর খুবই সহজ ইন্টারফেসের কারণে কোড ব্যবহার করা এখন অতীতের বিষয়।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

শুধু একটি প্রোগ্রেস বার জেনারেটর থেকেও আরও অনেক বেশি কিছু!
নিশ্চই প্রোগ্রেস বারের সাথেই প্রোগ্রেস শেষ হওয়ার দরকার নেই, তাই না? আপনাকে চমৎকার ভিডিও তৈরি করতে সহায়তা করার জন্য VEED এ প্রচুর পরিমাণ সুপার-কুল ফিচার আছে। স্টিকার, স্মাইলি, টেক্সট, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যুক্ত করুন, তালিকাটি বিশাল! প্রোগ্রেস এ কোন “বার” সেট করবেন না, VEED আপনাকে শীর্ষে উঠার স্বাধীনতা দেয়! আমাদের সহজ কিন্তু শক্তিশালী ভিডিও মেকার আপনাকে অসাধারণ ভিডিও তৈরির জন্য প্রয়োজনীয় সব টুল দেয়। আপনার পকেটে, বাসে বা স্টুডিওতে আপনার বিশ্বস্ত ভিডিও এডিটিং টুলটি ব্যবহার করুন।