Trusted by 1M+ creators
ভিডিও এনহেন্সার
এক্সপোসার, শার্পনেস, স্যাচুরেশন ও অন্যান্য সেটিংস পরিবর্তন করুন
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















অনলাইন ভিডিও এনহেন্সার
VEED এর অনলাইন ভিডিও এডিটিং সফ্টওয়্যার আপনাকে কেবল কয়েকটি ক্লিকেই আপনার ভিডিওর ব্রাইটনেস, এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ও অন্যান্য ভিডিও সেটিংস এডজাস্ট করতে দেয়। এই সেটিংসের কয়েকটি ব্যবহার করে আপনি আপনার ভিডিওটিকে আরও পরিষ্কার করে তুলতে পারেন, এমনকি একটি নিম্নমানের ভিডিও হলেও। ফিল্টার, কালার গ্রেডিং ও ইফেক্ট প্রয়োগ করুন। আপনি আপনার ভিডিওর সাইজ এডজাস্ট করতে পারেন, ঘুরাতে পারেন, ক্রপ করতে পারেন ইত্যাদি। এটি অনলাইন, তাই আপনার সফ্টওয়্যার ইনস্টল করার দরকার নেই! আপনার ব্রাউজার থেকেই সরাসরি আপনার ভিডিও এডিট করুন।
আমাদের ভিডিও এডিটিং সফ্টওয়্যারটিতে আপনাকে অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে সহায়ক টুলের একটি সম্পূর্ণ স্যুট রয়েছে। এটি ফ্রী! ফাইনাল কাট প্রো বা প্রিমিয়ার প্রো এর মতো ব্যয়বহুল অ্যাপ্লিকেশন এর জন্য কোন খরচ করার দরকার নেই। একটি অ্যাকাউন্ট তৈরি করা ঐচ্ছিক, তবে এটি করলে আপনি আপনার সব প্রজেক্টকে এক জায়গায় সংরক্ষণ করতে পারবেন; বিশ্বের যে কোন জায়গা থেকে যে কোন সময় তাদের ব্যবহারও করতে পারবেন!
কিভাবে একটি ভিডিও এনহেন্স করবেনঃ
ধাপ 01
আপলোড বা রেকর্ড করুন
VEED এ আপনার ভিডিও আপলোড করুন বা আমাদের অনলাইন ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে রেকর্ড করা শুরু করুন। আপনি আপনার ভিডিওটিকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
ধাপ 02
ভিডিও সেটিংস সেট করুন
টাইমলাইনে আপনার ভিডিওতে ক্লিক করুন এবং ‘সেটিংস’ এর পাশেই ‘এডজাস্ট করুন’ এ ক্লিক করুন। এরপর প্রত্যেকটি সেটিং এর জন্য স্লাইডার সরিয়ে নিন, যেমন ধরুন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি। টেক্সট, সাবটাইটেল ইত্যাদির মত ভিডিও এডিটিং ফিচারও ব্যবহার করতে পারেন।
ধাপ 03
ডাউনলোড করুন
আপনি আপনার এডিট নিয়ে সন্তুষ্ট হলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিও ডাউনলোড করে শেয়ার করুন!
আরও জানুন
‘ভিডিও এনহেন্সার’ টিউটোরিয়াল

ভিডিও এডিটিং টুলের একটি সম্পূর্ণ স্যুট!
আপনার ভিডিও এনহেন্স করার জন্য আপনার ভিডিওর সেটিংস এডজাস্ট করা ছাড়াও, আপনি আমাদের ভিডিও এডিটিং টুলগুলোর সম্পূর্ণ একটি স্যুট ব্যবহার করতে পারেন। ঘুরান, ক্রপ করুন এবং আপনার ভিডিওগুলোকে মাত্র কয়েকটি ক্লিকেই রিসাইজ করুন। আপনি ইমেজ, টেক্সট ও মকআপ তৈরি এবং অন্যান্য এলিমেন্টও যুক্ত করতে পারেন। আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তবে মুহূর্তেই আপনার ব্যাকগ্রাউন্ডটি প্রতিস্থাপন করতে আপনি আমাদের গ্রিন স্ক্রিন এডিটর বা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করতে পারেন। আপনার অডিও ক্লিন করা দরকার? আপনি এটি এক ক্লিকেই করতে পারেন! (প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য) ভিডিও এডিট করার জন্য আপনার যা কিছু দরকার—তার সব কিছু আপনার ব্রাউজার থেকেই।

টেমপ্লেট ও স্টক মিডিয়া দিয়ে চমৎকার ভিডিও তৈরি করুন
আপনি ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্যবহারের জন্য ভিডিও তৈরি করতে আমাদের কাস্টমাইজেবল টেম্পলেটগুলোও ব্যবহার করতে পারেন। ট্রেনিং ভিডিও তৈরি করা দরকার? এজন্যও আমাদের টেমপ্লেট রয়েছে। ভিডিও ট্রেইলার, পডকাস্ট, শিক্ষামূলক ভিডিও, ছুটির দিন ও জন্মদিনের ভিডিও, সেলস ভিডিও এবং আরও অনেক কিছুর জন্য আমাদের টেমপ্লেট রয়েছে! আপনার যদি কোন ভিডিও রেকর্ডিং না থাকে, তবে আপনি আমাদের স্টক অডিও ও ভিডিও ক্লিপগুলোর বিশাল লাইব্রেরি থেকে সিলেক্ট করতে পারেন। মিউজিক, ব্যাকগ্রাউন্ড ট্র্যাক ও সাউন্ড ইফেক্ত যুক্ত করুন। আমাদের প্রিমিয়াম গ্রাহকরা আমাদের সম্পূর্ণ স্টক লাইব্রেরি ব্যবহার করতে পারেন। এ বিষয়ে আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি পরীক্ষা করুন।

রেকর্ড, প্রেজেন্ট ও লাইভস্ট্রিম করুন
কোথাও আপনি এমন অনলাইন ভিডিও এডিটর খুঁজে পাবেন না, যা এত কিছু করতে পারে। VEED দিয়ে আপনি আমাদের ফ্রি স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ড করতে পারেন। আপনার স্লাইডগুলো আপলোড করুন এবং সরাসরি আপনার ব্রাউজার থেকে একটি প্রেজেন্টেশন তৈরি করে ফেলুন। আরও কত কী, আপনি মুহূর্তেই একাধিক প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারেন! ফেসবুক, টুইচ, ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভে চলে যান। কন্টেন্ট নির্মাতা, শিক্ষক এবং এমন যে কেউ যার দ্রুত ও শক্তিশালী ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন প্রয়োজন, তাদের সবার জন্য এটি একটি অল-ইন-ওয়ান ভিডিও তৈরি ও এডিটিং প্ল্যাটফর্ম!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
যদিও বেশ কয়েকটি অনলাইন ভিডিও এনহেন্সার রয়েছে, আপনার ব্যবহারের জন্য বিদ্যমান টুলের সম্পূর্ণ স্যুটের জন্য VEED এদের থেকে একেবারেই আলাদা। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই; এ সব কিছুই বিল্ট-ইন এবং এগুলো আপনি আপনার ব্রাউজারেই ব্যবহার করতে পারেন!
যদিও কম কোয়ালিটিতে ফিল্ম করা ভিডিওগুলোর কোয়ালিটি ঠিক করা কঠিন কাজ হতে পারে, কিন্তু তাও আপনি এর মান বাড়ানোর জন্য এখনও কিছু সেটিংস এডজাস্ট করতে পারেন। আপনি যদি কোন কম লাইটিং এর স্থানে শুট করেন, তবে VEED ব্যবহার করে আপনি ভিডিওটির ব্রাইটনেস বাড়াতে পারেন। কয়েকটি ক্লিকেই শার্পনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার ইত্যাদি সামঞ্জস্য করুন!
যদি আপনার ভিডিওটি লো-রেজোলিউশন ক্যামেরা দিয়ে বা দুর্বল লাইটিং এর স্থানে ফিল্ম করা হয়, তবে আপনার ভিডিওর মান উন্নত করতে আপনি এখনও কয়েকটি কাজ করতে পারেন। এটি জাদুর মত কোন এইচডি ভিডিওতে রূপান্তরিত হয়ে যাবে না, তবে আপনার ভিডিওটিকে আরও পরিষ্কার করার জন্য আপনি কিছু সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন। ব্রাইটনেস ও কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করুন এবং ফিল্টারগুলো ব্যবহার করুন—এ সবই VEED এর সাহায্যে মাত্র কয়েকটি ক্লিকেই হবে!
আর কোথাও খুঁজতে হবে না! VEED আপনাকে আপনার ভিডিওর অবয়ব আরও উন্নত করার জন্য অনলাইনে এই সেটিংস এডজাস্ট করতে দেয়। এটি সব জনপ্রিয় ওয়েব ব্রাউজারগুলোর পাশাপাশি মোবাইল ব্রাউজারগুলোতেও কাজ করে। কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করার দরকার নেই!
দুর্ভাগ্যক্রমে, আপনি যদি 4K ক্ষমতাযুক্ত ক্যামেরা সহ 4K সেটিংয়ে আপনার ভিডিওটি ফিল্ম না করে থাকেন, তবে আপনি আপনার ভিডিওর মান 4K করতে পারবেন না। আপনাকে একটি 4K ক্যামেরাই ব্যবহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, এটি এই সেটিংয়েই রয়েছে।
VEED অ্যান্ড্রয়েড ও অ্যাপল সহ সব মোবাইল ডিভাইস — ফোন ও ট্যাবলেট এ কাজ করে। আপনাকে যা করতে হবে তা হল আপনার মোবাইল ব্রাউজারটি খুলুন, VEED এ যান এবং এডিট করা শুরু করুন!
আরো জানুন
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

একটি ভিডিও এনহেন্সার ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি শক্তিশালী অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং সফ্টওয়্যার, যা আপনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারের জন্য ভিডিও তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনি কেবল আপনার ভিডিওগুলোর সেটিংস এডজাস্ট করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। VEED হল খুবই কমসংখ্যক অনলাইন ভিডিও এডিটরের মধ্যে একটি, যা অটো-সাবটাইটেলিং করতে পারে। আপনি আমাদের টেমপ্লেট, স্টক লাইব্রেরি এবং আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। আজই VEED ব্যবহার করে দেখুন এবং প্রফেশনালদের মতো ভিডিও তৈরি করা শুরু করুন!