Trusted by 1M+ creators
ফেসবুক ভিডিও রোটেট করুন
অনলাইনে আপনার ফেসবুক ভিডিও রোটেট করুন। কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, সহজেই ব্যবহার করা যায়
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

4.6
2,100+ পর্যালোচনাগুলি















একটি ফেসবুক ভিডিওর ওরিয়েন্টেশন পরিবর্তন করুন
আপনি যদি ভিডিও রোটেট, ফ্লিপ বা কোণ ঠিক করার জন্য একটি দ্রুত, ফ্রী ও সহজ উপায় খুঁজে থাকেন, তাহলে আপনি VEED ব্যবহার করতে পারেন। শুধু আপনার ফাইল আপলোড করুন, আপনার পছন্দমত রোটেশন অনুযায়ী টানুন এবং ভিডিওটি সংরক্ষণ করুন। আপনি এটি ফেসবুকে আপনার বন্ধুবান্ধব ও ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারেন। VEED একটি ফ্রী ভিডিও এডিটিং টুল, যা আপনাকে একটি ভিডিওর ওরিয়েন্টেশন অ্যাডজাস্ট করতে দেয়। এতে অডিও যুক্ত ও এডিট করা, সাবটাইটেল তৈরি করা, টেক্সট, লোগো, ফিল্টার ও ইফেক্ট যুক্ত করার জন্য কাস্টমাইজেশন টুল রয়েছে। এটি সম্পূর্ণ অনলাইন, তাই অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অন্যান্য ব্যয়বহুল সফটওয়্যার ইন্সটল করতে হবে না।
কিভাবে একটি ফেসবুক ভিডিও রোটেট করবেন
ধাপ 01
ভিডিও যুক্ত করুন
আপনি যে ভিডিও আপলোড করতে চান, তা আপনার কম্পিউটার বা ফোন থেকে সিলেক্ট করুন।
ধাপ 02
ভিডিওটি রোটেট করুন
ফাইল আপলোড হওয়ার পর (এতে এক মিনিট সময় লাগতে পারে, ফাইল সাইজের উপর ভিত্তি করে), আপনি ইমেজটিতে ক্লিক করলে উপরে একটি রোটেটিং বাটন চলে আসবে। এই বাটন ব্যবহার করে আপনার ভিডিওটি টেনে পছন্দমত ওরিয়েন্টেশনে নিয়ে যান। অথবা আপনি 'অ্যাডজাস্ট করুন' ট্যাব এ গিয়ে স্লাইডার ব্যবহার করতে পারেন বা রোটেশন এর জন্য একটি নির্দিষ্ট কোণ উল্লেখ করতে পারেন।
ধাপ 03
রোটেট করা ভিডিওটি সংরক্ষণ করুন
আপনার শেষ হলে, 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং কয়েক সেকেন্ডেই আপনার নতুন রোটেট করা ভিডিওটি রেন্ডার হয়ে যাবে, এরপর আপনি আপনার ফলোয়ার ও বন্ধুবান্ধবের সাথে এটি ফেসবুকে শেয়ার করতে পারবেন।
আরও জানুন
'আপনার উল্টো ফেসবুক ভিডিও ঠিক করা'র টিউটোরিয়াল
ফেসবুকের জন্য ভিডিও রোটেট করুন, অনলাইনে
VEED এর মাধ্যমে আপনি বামদিকে, ডানদিকে, উল্টো করে ঘুরাতে পারেন, ল্যান্ডস্কেপ থেকে পোরট্রেট এবং পোরট্রেট থেকে ল্যান্ডস্কেপ এ ঘুরাতে পারেন। আপনি এটি আপনার ব্রাউজারেই করতে পারেন, অতিরিক্ত কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, কোন একাউন্ট তৈরিও করতে হবে না।
ফেসবুকের জন্য প্রিসেট ক্যানভাস সাইজ
আমাদের ফ্রী ভিডিও এডিটিং টুলে আগে থেকে সেট করা ফেসবুক ক্যানভাস সাইজ রয়েছে। আপনি স্বয়ংক্রিয়ভাবে ফেসুবকে ফিট করার জন্য আপনার ভিডিও রিসাইজ করুন।
অডিও ক্লিন করুন
একটি ক্লিকেই আপনার ভিডিওর অডিও ক্লিন করুন। ব্যাকগ্রাউন্ড নয়েজ সরান এবং সাউন্ড কোয়ালিটি এনহেন্স করুন, যাতে আপনার সোশ্যাল মিডিয়া ফলোয়াররা সবচেয়ে ভালভাবে দেখার অভিজ্ঞতা পেতে পারে।
আপনার ফেসবুক ভিডিও কাস্টমাইজ করুন
আপনি আপনার ভিডিওগুলোতে অটো-সাবটাইটেল যুক্ত করতে পারেন, টেক্সট, লোগো, ফিল্টার, ইফেক্ট ইত্যাদি যুক্ত করতে পারেন। ফিল্মোরা ভিডিও এডিটর ডাউনলোড করতে হবে না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আপনার ফেসবুক ভিডিও হয়তো ভুল করে সাইডে বেঁকে পোস্ট হতে পারে। আপনি পোস্টটি ডিলিট করে পুনরায় শুরু করা ছাড়াও এটি ঠিক করতে পারেন। ১। আপনার ফোন বা কম্পিউটার থেকে ভিডিও ফাইলটি খুঁজে বের করুন এবং এটিকে VEED এডিটরে আপলোড করুন। ২। 'অ্যাডজাস্ট করুন' এ ক্লিক করুন। 'রোটেশন' সেকশনে ডানদিকে ঘুরাতে ৯০ টাইপ করুন, বা বামদিকে ঘুরাতে -৯০ টাইপ করুন। ৩। আপনার ভিডিও সংরক্ষণ করতে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন। ৪। ফেসবুক অ্যাপ এ যান এবং আপনি যে পোস্টটি প্রতিস্থাপিত করতে চান, সেই সাইডে বাঁকানো ভিডিওটি খুঁজে বের করুন। ৫। বক্সের উপরে ডানদিকে থাকা তিনটি ডট এ ক্লিক করে 'পোস্ট এডিট করুন' সিলেক্ট করুন। ৬। 'আরও যুক্ত করুন' এ ক্লিক করুন বা 'আপনার পোস্ট যুক্ত করুন' এর অধীনে থাকা ফটো আইকনে ক্লিক করুন (যদি আপনি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করেন)। ৭। নতুন রোটেট করা ভিডিও ফাইলটি সিলেক্ট করে আপলোড করুন। ৮। পুরনো ভিডিওটি সরাতে এর উপরে ডানদিকে থাকা X এ ট্যাপ করুন। ৯। 'সংরক্ষণ করুন' এ ক্লিক করুন। আপনার রোটেট করা নতুন ভিডিও এখন সাইডে বাঁকানো ভিডিওকে প্রতিস্থাপিত করেছে এবং একই সাথে আসল পোস্ট এর লাইক ও কমেন্টও ঠিক রেখেছে।
ধাপ ১। আপনার আইফোনে আপনার প্রিয় ওয়েব ব্রাউজার অ্যাপ ওপেন করুন। ধাপ ২। এই URL এ চলে যানঃ ved.toolsmaster.site। 'শুরু করুন' এ ক্লিক করুন। ধাপ ৩। আপনি যে ভিডিও রোটেট করতে চান, সেটি খুঁজে বের করুন এবং আপলোড করুন। ধাপ ৪। ইমেজে ট্যাপ করুন এবং এর উপর একটি রোটেটিং চিহ্ন চলে আসবে। আপনার পছন্দমত রোটেশন না পাওয়া পর্যন্ত চিহ্নটিকে টেনে আনুন। ধাপ ৫। আপনার ভিডিও সংরক্ষণ করতে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন।
হ্যাঁ। ফেসবুক ব্যবহারকারীরা সাধারণত পোরট্রেট মোডে লাইভ ভিডিও ফিল্ম করে। কিন্তু ল্যান্ডস্কেপ মোডেও ফেসবুক লাইভে যাওয়া সম্ভব। এই পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ ১। নিশ্চিত করুন যেন আপনার আইফোন বা এন্ড্রয়েড এ অটো-রোটেট অন থাকে। ২। ফেসবুক অ্যাপ এ গিয়ে 'লাইভ' এ ক্লিক করুন। ৩। আপনার ফোন আনুভূমিকভাবে ধরুন, এবং নীল রঙয়ের "লাইভ ভিডিও শুরু করুন" বাটনটি আপনার স্ক্রিনের ডানদিকে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪। নীল রঙয়ের বাটনটি ক্লিক করে আপনার লাইভ ভিডিও শুরু করুন। আপনার লাইভ ভিডিও এখন ল্যান্ডস্কেপ মোডে হয়ে যাবে।১। একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ফেসবুকে যান এবং আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, তা খুঁজে বের করুন। ২। ফুল স্ক্রিনে দেখানোর জন্য ভিডিওতে ক্লিক করুন। ৩। বক্সের উপরে ডানদিকে থাকা তিনটি ডট এ ক্লিক করুন। 'ভিডিও ডাউনলোড করুন' সিলেক্ট করুন। ফেসবুক মোবাইল অ্যাপ এ 'ভিডিও ডাউনলোড করুন' অপশনটি থাকে না।
Trusted by 1M+ creators
যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷
কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

ফেসবুক ভিডিও রোটেশন ছাড়াও আরও অনেক কিছু
আপনি আপনার ভিডিওতে ফিল্টার ও ইফেক্ট যুক্ত করতে পারেন, বা টেক্সট ও টীকা যুক্ত করুন, স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওতে সাবটাইটেল যুক্ত করতে পারেন, VEED এই সব কিছুর জন্যই অল-ইন-ওয়ান অনলাইন ভিডিও এডিটিং টুল। ইউটিউব, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদির জন্য আপনার ফেসবুক ভিডিওগুলো রিসাইজ করুন, একটি মাত্র সিঙ্গেল ক্লিকেই! আপনার কাজ যাই হোক না কেন, VEED এর মাধ্যমে এই কাজটি সেরে ফেলুন।