Trusted by 1M+ creators

সাবটাইটেল ট্রান্সলেটর

অনলাইনে সাবটাইটেল অনুবাদ করুন। .SRT ফাইল বা সরাসরি ভিডিও থেকে অনুবাদ করুন। স্বয়ংক্রিয়, সহজ ব্যবহার

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

সাবটাইটেল ট্রান্সলেটর

4.6

2,100+ পর্যালোচনাগুলি

Visa logo
Venture Foods logo
Merck logo
Target logo
Pentax logo
Procter & Gamble logo
Meta company logo with infinity symbol and text 'Meta' in gray.
Amazon logo with company wordmark and the brand's signature curved smile.
Google logo
BBC logo featured in VEED's customer showcases.
NBCUniversal
UBS logo with stylized snowflake symbol and text.
Netflix logo in gray lettering.
OpusClip logo
Elevenlabs logo

অনলাইন মাল্টি সাবটাইটেল ট্রান্সলেটর ও এডিটর

যে কোন ভাষা থেকে সাবটাইটেলগুলো যে কোন ভাষায় অনুবাদ করতে VEED ব্যবহার করুন। কেবল আপনার .SRT ফাইলটি আপলোড করুন অথবা কোন ভিডিও বা অডিও ফাইল থেকে সরাসরি অনুবাদ করুন। ট্রান্সক্রিপশনগুলো ম্যানুয়ালি অনুবাদ করতে ঘন্টার পর ঘণ্টা ব্যয় করার দরকার নেই। VEED দিয়ে এটি কেবল কয়েক মিনিট সময় নেয়। আমাদের অনলাইন সাবটাইটেল ট্রান্সলেটর এবং এডিটিং টুলটিতে ৯৫% নির্ভুলতা রয়েছে। গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন না, যা মাঝে মাঝেই ভুল হতে পারে। এমনকি আপনি ইউটিউব ভিডিও থেকেও সাবটাইটেলগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারেন এবং যে কোন ভাষায় অনুবাদও করতে পারেন। ইউটিউব ভিডিওটি আলাদাভাবে ডাউনলোড করার দরকার নেই। VEED এর এডিটরের URL ফিল্ডে লিংকটি পেস্ট করুন এবং VEED এডিট করার জন্য ভিডিওটিকে প্রস্তুত করবে। ইংরেজি সাবটাইটেল তৈরি করুন এবং এগুলোকে স্প্যানিশ, ফরাসী, গ্রীক, ব্রাজিলিয়ান, পর্তুগিজ ও আরও অনেক ভাষায় অনুবাদ করুন।

কিভাবে সাবটাইটেল অনুবাদ করবেনঃ

ধাপ 01

আপনার ট্রান্সক্রিপ্ট আপলোড করুন

আপনার সাবটাইটেল ফাইলটি যুক্ত করুন, ভিডিও আপলোড করুন, বা ইউটিউব থেকে একটি ভিডিওর URL যুক্ত করুন। আপনি ম্যানুয়ালিও সাবটাইটেল টাইপ করতে পারেন।

ধাপ 02

স্বয়ংক্রিয় অনুবাদ

স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরির জন্য ‘সাবটাইটেল’ > ‘স্বয়ংক্রিয় সাবটাইটেল’ এ ক্লিক করুন। প্রয়োজন হলে এডিট করে নিন অথবা সরাসরি অপশনে চলে যান (যদি আপনি সাবটাইটেল ফাইল আপলোড করে থাকেন), একটি ভাষা সিলেক্ট করুন এবং ‘অনুবাদ করুন’ এ ক্লিক করুন।

ধাপ 03

আপনার অনুবাদকৃত সাবটাইটেল ফাইলটি রপ্তানি করুন

ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার অনুবাদকৃত সাবটাইটেল ফাইলটি ডাউনলোড করুন। আপনি এটিকে .SRT বা .TXT ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।

আরও জানুন

‘সাবটাইটেল মাল্টি-ট্রান্সলেটর’ এর টিউটোরিয়াল

VEED's Subtitle Generator showing language options like English and Portuguese to create and translate captions.

সাবটাইটেল ফাইল বা সরাসরি একটি ভিডিও থেকে অনুবাদ করুন

আপনি .SRT ফাইল থেকে বা সরাসরি কোন ভিডিও থেকে সাবটাইটেলগুলো অনুবাদ করতে পারেন। একটি ভিডিও থেকে অনুবাদ করতে চাইলে শুধু অটো-সাবটাইটেল টুলটি ব্যবহার করুন। একটি ভিডিও আপলোড করুন, বামদিকের মেনুতে ‘সাবটাইটেল’ এ ক্লিক করুন এবং ‘স্বয়ংক্রিয় সাবটাইটেল’ এ ক্লিক করুন। আপনার টেক্সটটি এডিট করা প্রয়োজন হতে পারে, তবে VEED এর সাবটাইটেল তৈরিতে ৯৫% নির্ভুলতা থাকার কারণে এটি কয়েক মিনিট সময় নেয়। সাবটাইটেলগুলো তৈরি হয়ে গেলে কেবল ‘অনুবাদ করুন’ বাটনে ক্লিক করে একটি ভাষা সিলেক্ট করুন। আমাদের স্বয়ংক্রিয় সাবটাইটেল ট্রান্সলেটর টুলটি বিভিন্ন অ্যাকসেন্ট সনাক্ত করতে পারে — যেমন ইংরেজি (মার্কিন যুক্তরাষ্ট্র) বা ইংরেজি (যুক্তরাজ্য) এবং এরপর এটিকে যে কোন ভাষায় অনুবাদ করতে পারে।

VEED's translation feature displaying auto-translated captions in English and Spanish for video content.

অনলাইনে সহজ, দ্রুত ও সাশ্রয়ী মূল্যে অনুবাদ

VEED এর অনলাইন সাবটাইটেল ট্রান্সলেটর টুলটিতে একটি অবিশ্বাস্যভাবে সহজ ও দুর্দান্ত ইন্টারফেস রয়েছে। আপনার সাবটাইটেল ফাইলটি অনুবাদ করা কেবল কয়েকটি ক্লিকের ব্যাপার। আমাদের টুলে একই মূল্যসীমার মধ্যে থাকা অন্যান্য অনুবাদ ও ট্রান্সক্রিপশন সার্ভিসের চেয়ে অনেক বেশি নির্ভুলতা রয়েছে। VEED দিয়ে আপনি একই অ্যাপের মধ্যে স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন ও অনুবাদ পাচ্ছেন। আমাদের প্রো সাবস্ক্রিপশনটি কেবল $২৪/মাস, বার্ষিক বিল। এতে করে আপনি সব ভিডিও এডিটিং ফিচারের ব্যবহার ও আপনার ট্রান্সক্রিপশনগুলোর সীমাহীন ডাউনলোডের সুযোগ পাবেন। আপনি আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠা দেখতে পারেন।

VEED's video editor displaying a portrait video with AI models text overlay and playback controls.

একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার

সাবস্ক্রিপশনসহ বা ছাড়াই আপনি বিনামূল্যে VEED এর সবগুলো ভিডিও এডিটিং টুল ব্যবহার করতে পারেন। সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আপনি ক্যাপশন, ইমেজ, অডিও, ইমোজি ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। এমনকি আপনি ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড না করেই এডিট করতে পারেন। কেবল VEED এ ইউটিউব লিংকটি পেস্ট করুন এবং এডিট করা শুরু করে দিন। আপনার ভিডিওগুলোকে অসাধারণ দেখানোর জন্য আমাদের ক্যামেরা ফিল্টার ও ভিডিও ইফেক্টগুলো ব্যবহার করুন। এগুলো ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন। আমাদের ভিডিও এডিটিং অ্যাপটি ব্রাউজার-ভিত্তিক, তাই আপনি যে কোন ডিভাইস থেকে এবং যে কোন জায়গা থেকে আপনার প্রজেক্টগুলো ব্যবহার করতে পারেন। কোন অ্যাপ ডাউনলোড করার দরকার নেই!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  • ‘সাবটাইটেল ফাইল সিলেক্ট করুন’ এ ক্লিক করে আপনার সাবটাইটেল ফাইলটি VEED এ আপলোড করুন। আপনি একটি .SRT বা একটি .VTT ফাইল আপলোড করতে পারেন। বামদিকের মেনু থেকে ‘সাবটাইটেল’ এ ক্লিক করে এরপর অনুবাদে ক্লিক করুন এবং একটি ভাষা নির্বাচন করুন। আপনার ট্রান্সক্রিপশনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে এটি কয়েক মিনিট সময় নিতে পারে। এটি শেষ হয়ে গেলে কেবল ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং অনুবাদকৃত সাবটাইটেলটি আপনার ডিভাইসে সংরক্ষিত হয়ে যাবে।

  • প্রথম ড্রপডাউন মেনু থেকে তুর্কি বা আপনি অন্য যে ভাষা থেকে অনুবাদ করতে চান, তা সিলেক্ট করুন, এরপর ‘একটি নতুন ভাষা যুক্ত করুন’ এ ক্লিক করে দ্বিতীয় ড্রপডাউন মেনু থেকে ইংরেজি সিলেক্ট করুন। এখন ‘অনুবাদ করুন’ এ ক্লিক করুন এবং VEED স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সাবটাইটেলগুলো অনুবাদ করে ফেলবে!

  • যখন VEED আপনার সাবটাইটেলগুলো তৈরি বা অনুবাদ করা শেষ করে, তখন ‘অপশন’ এ ক্লিক করুন এবং ‘সাবটাইটেল ডাউনলোড করুন’ এর অধীনে থাকা ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দসই ফরম্যাটটি সিলেক্ট করুন। আপনি .SRT, .VTT বা .TXT থেকে পছন্দ করতে পারেন।

  • আপলোড করার জন্য যদি আপনার কাছে কোন সাবটাইটেল ফাইল না থাকে, তবে আপনি একটি ভিডিও থেকে সরাসরি অডিওটির ট্রান্সক্রিপশন তৈরি করতে পারেন। শুধু ভিডিওটিকে VEED এ আপলোড করুন, ‘সাবটাইটেল’ এ ক্লিক করুন এবং ‘স্বয়ংক্রিয় সাবটাইটেল’ সিলেক্ট করুন। বামদিকের প্যানেল থেকে টেক্সট এর একটি লাইনে ক্লিক করে আপনি সাবটাইটেলগুলো এডিট করতে পারেন।

  • হ্যাঁ — এবং এটি ভিডিও ফাইলে সাবটাইটেল যুক্ত করার মতোই দ্রুত ও সহজ। কেবল ‘আপলোড করুন’ এ ক্লিক করুন, আপনার ফোল্ডারগুলো থেকে আপনার অডিও ফাইলটি সিলেক্ট করুন এবং স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি করতে একই পদক্ষেপ অনুসরণ করুন। ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেলে আপনি তখন ট্রান্সক্রিপশন ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

  • আপনার .TXT ফাইলটি VEED এ আপলোড করুন, ‘সাবটাইটেল’ এ ক্লিক করুন, এরপর অপশন সিলেক্ট করুন। ‘সাবটাইটেল ডাউনলোড করুন’ এর অধীনে থাকা ড্রপডাউন মেনু থেকে .SRT নির্বাচন করুন এবং ‘ডাউনলোড করুন’ বাটনে ক্লিক করুন। আপনার .SRT ফাইলটি আপনার ডিভাইসে রপ্তানি করা হবে।

Trusted by 1M+ creators

যখন আশ্চর্যজনক ভিডিওর কথা আসে, তখন আপনার যা দরকার তা হল VEED৷

কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই

সাবটাইটেল ট্রান্সলেটর

শুধু একটি সাবটাইটেল ট্রান্সলেটর থেকেও অনেক বেশি কিছু

VEED একটি শক্তিশালী ও বিশাল ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে কেবল সাবটাইটেলগুলো অনুবাদ করার চেয়েও আরও অনেক বেশি কিছু করার সুযোগ দেয়। অ্যাপের মধ্যেই আপনি আপনার ভিডিওর জন্য সব ধরণের এডিট করতে পারেন, সেটি ক্যামেরা ইফেক্ট বা ফিল্টার যুক্ত করাই হোক বা অন্যান্য উপাদান যুক্ত করাই হোক। আপনি ইমেজ, ক্যাপশন, ইমোজি ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আপনার ভিডিওটি ঘুরান, ক্রপ করুন এবং সাইজ পরিবর্তন করুন। কোন সফটওয়্যার ডাউনলোড না করেই এইসব সরাসরি আপনার ব্রাউজার থেকে করতে পারবেন!